preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
লিফলেট থেকে
কবিতা

লিফলেট থেকে

শরীর, রাজনীতি, খিদে, প্রেম আর যুদ্ধ—এই কবিতাগুচ্ছ দৈনন্দিন জীবনের ভেতর লুকোনো গভীর সত্যকে উন্মোচন করে। তীক্ষ্ণ ভাষা, সংক্ষিপ্ত উচ্চারণ ও ভাবনার ঘনত্বে নির্মিত হয় এক সমকালীন কাব্যভাষা। ‘জেলার সাহিত্য’ প্রকল্পে এই মাসের নির্বাচিত জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আজ প্রকাশিত হল পুরুলিয়ার কবি কৌস্তভ কুণ্ডর কবিতা।

চিত্রকর কথা
প্রথমবার শরীর আঁকার পর
রঙের গন্ধ ও বৃষ্টির পরিবেশ ছিল।
ভিজে যেমন শুকোয়
আর শীতকাল আসে তারপর।
চাদর ঢেকে ঘুমোয় চিত্রকর।
দ্বিতীয়বার প্রথমেই
ক্যানভাসের মাঝে জলাশয় আঁকে সে।

লিফলেট থেকে
১.
মানুষের কোনো পতাকা নেই
মানুষই পতাকা। মানুষই দল।
তোমাদের রাজনীতি
নকল মোছের মতো
অস্বস্তি বাড়াচ্ছে শুধু।

২.
বিরুদ্ধে বলা সব কথা
আসলে
তুমি
তোমার পক্ষে বলে যাচ্ছ।

৩.
তুমি বুঝতেই পারছ না
তোমাকে
“অ্যাড টু কার্ট”
করা হয়েছে।

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

সা-রে-গা-মা-পা
শরীর, শরীর ঘেষে দাঁড়ালে
গান বেজে ওঠে।
তোমার কাজ
পেঁয়াজের গন্ধটুকু লিখে রাখা।
এর বেশি উত্তরাধিকার আমাদের নেই,
কোনোদিনও ছিল না।

ব্যকরণ
খিদে পালটে গেলে
মানুষ পালটে যায়।

খিদে বদলালে—
সব বদলানো যায়।

যুদ্ধ
তোমাকে মুছে ফেলার কথা ভাবি।

পৃথিবী থেকে যুদ্ধ মুছে ফেলতে গিয়ে
যুদ্ধ হয়েছে আরও বেশি কিছু।
দুটো মানুষের মধ্যে বাগ্‌যুদ্ধ হলে
তৃতীয় মানুষটিও শব্দে ভরে ওঠে।


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

কৌস্তভ কুণ্ডর জন্ম ১৯৮৬ সালে। মূলত বাংলা ভাষার কবি। এ ছাড়া মুক্ত গদ্য ও আলোচনা লেখেন। প্রকাশিত বই: ঘুমোতে পারছি না ( কবিতা, ২০১৩), জোকার খিদে ও অন্যান্য পুতুল ( কবিতা, ২০১৭), সত্যিগুলো যাযাবর ( কবিতা, ২০২৫)। সব বইগুলিইই নাটমন্দির থেকে প্রকাশিত। নিয়মিত লেখলেখির পত্রিকা–নাটমন্দির, জঙ্গলমহল, ভাষাবন্ধন, আমি আর লীনা হেঁটে চলেছি ইত্যাদি। প্রিয় কবি ভাস্কর চক্রবর্তী।

অন্যান্য লেখা