এই মাস থেকে কেতাব-ই ব্লগজিনে শুরু হল ‘জেলার সাহিত্য’ নামের এক বিশেষ আয়োজন। যার মূল উদ্দেশ্য পাঠককে বিভিন্ন জেলার নতুন ও পুরনো লেখকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং বিভিন্ন জেলার ভিন্ন স্বরকে একত্রিত করে বর্তমান বাংলা সাহিত্যের সামগ্রিক রূপনির্মাণ। আমাদের প্রথম নির্বাচিত জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার। গোটা এপ্রিল মাস জুড়ে আমরা প্রকাশ করব এই পাঁচ জেলার সাহিত্য। আজ প্রকাশিত হল জলপাইগুড়ি জেলার কবি শাশ্বত ভট্টাচার্য-এর কবিতা।
মায়াগাছ
উত্তর দিক থেকে নেমে আসে উদাসীন পথ,
নিশ্বাসে ঝরে যায় শিউলি ফুলের শেষ গন্ধ।
মাঠের আলপথ ধরে আসে কুয়াশার এক বিশাল চাদর,
জনপদ ঢেকে দেয় নদীপথ ধীরে ধীরে
বনভূমি স্তব্ধ আজ।
সূর্য, যেন এক রুপালি থালার মতো
ঝুলে আছে দিগন্তের গায়ে নিরুত্তাপ।
শুধু এক ধূসর মায়া বুনে চলেছে সারাদিন,
ধানখেতে শিশিরকণা মুক্তোর মতো জ্বলে।
কৃষকের কাস্তে সোনালি গুচ্ছ ছুঁয়ে যায়—
শহরতলির বেঞ্চ চাদর মুড়ি দেয়,
শুকনো পাতার আলপনা আঁকে
বাতাস...
কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’।
কাছে যাওয়া
যখন আমি আস্তে আস্তে ফুল গাছের কাছে যাই
ফুলগাছ আমাকে দেখে এগিয়ে আসে
সূর্যের আলোর দিকে।
সূর্যের তেজ
আমার দেখা মেয়েটার চুলটাকে সোনালি করে দিচ্ছে
ধীরে ধীরে বেলা পড়ে এল,
বিকেলটা এখন আস্তে আস্তে রাতের কাছে যাবে।
কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।