preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
শবরীর কবিতা
কবিতা

শবরীর কবিতা

এই মাস থেকেকেতাব-ই ব্লগজিনে শুরু হল ‘জেলার সাহিত‍্য’ নামের এক বিশেষ আয়োজন। যার মূল উদ্দেশ্য পাঠককে বিভিন্ন জেলার নতুন ও পুরনো লেখকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং বিভিন্ন জেলার ভিন্ন স্বরকে একত্রিত করে বর্তমান বাংলা সাহিত্যের সামগ্রিক রূপনির্মাণ।
আমাদের প্রথম নির্বাচিত জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার। গোটা এপ্রিল মাস জুড়ে আমরা প্রকাশ করব এই পাঁচ জেলার সাহিত্য।
আজ প্রকাশিত হল জলপাইগুড়ির কবি শবরী শর্মা রায়-এর কবিতা।

বৈরী
বৃদ্ধার গলায় তুলসীর মালা
ছেলে সাধ করে সোনার হার এনে দিয়েছে
বৃদ্ধা মন রেখেছেন ছেলের
মুখে ফোকলা হাসি
জানেন, সোনার সাথে
তুলসীর বৈরী নেই কোনো

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

পাখির সময়
হঠাৎ কাঠবেড়ালি বিপদ সংকেত দিয়ে ডেকে ওঠে
পাঁচিলে ঘাপটি মেরে বসে আছে
বেড়াল প্রতিভা
এখনও সময় আছে এই বলে
পাখি উড়ে গেছে
আমরা পেরিয়ে যাচ্ছি
পাখির সময়


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

জন্ম মেঘালয়ের শিলং শহরে। সেখানেই বেড়ে ওঠা। গাছপালা, পশুপাখির সাথে সখ্য। বর্তমান নিবাস শিলিগুড়ি। ছোটোবেলা থেকেই কবিতার প্রতি টান। প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি এবং একটি ছড়ার বই।

অন্যান্য লেখা