preloader
বাংলা বইয়ের e-ভুবন
Menu Categories Search Cart 0
Menu
Cart

Total 0 Items

☹ Your cart is empty

Sub Total:

$0

₹0

বিভাগ
সেই ভালো
কবিতা

সেই ভালো

গ্রাম, মাটি, শরীর আর বেঁচে থাকার সহজ অথচ কঠিন সত্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই কবিতাগুলি। অভাব, টানাপোড়েন, ব্যক্তিগত ক্লান্তি ও জীবনের অনিবার্য টিকে থাকা—সব মিলিয়ে তারা বলে, শেষপর্যন্ত ভালো করে বেঁচে থাকাই সবচেয়ে বড়ো প্রতিরোধ। ‘জেলার সাহিত্য’ প্রকল্পে এই মাসের নির্বাচিত জেলাগুলি হল বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া। আজ প্রকাশিত হল বীরভূমের শক্তিশালী কবি সুপ্রভাত মুখোপাধ্যায়ের কবিতা।

কেমন
গরিব গরিব গ্রাম, সবার উপর কিছু নাম
এই পৌষে দিলাম তোমাকে
এস এস বসে যাও জীবনে পার্বণ ভরা টান
বাংলা মা-র হাত ধরে জন্ম জন্ম আমরা সাঁতার কাটি
কিছু জল হাওয়া ঠান্ডা বুকে যেন রক্তকে ফুটিয়ে
কত সুখ আর দাদা! ভালোর অভাবে কত গ্রাম
কোথাও হারিয়ে যায়—মা-মাটির জীব ভূমিকায়।

কেতাব-ই’র ব্লগজিন বিভাগে লেখা পাঠাতে চান? মেল করুন blogzine.ketabe@gmail.com-এ। মেলের সাবজেক্ট লাইনে লিখুন ‘কেতাব-ই ব্লগজিনের জন্য লেখা’

সেই ভালো
যেদিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কেন ছুটে যাই?
রক্ত-মাংস-হাড় ভেঙে ভেঙে সেই শরীরের টিলা
যেখানে অসুস্থ সব ব্যক্তিগত দুপুর জীবন
‘কোনো স্বাধীনতা নেই’, তুমি বললে: অন্ধকার প্রশ্নে তা-ধিন-না
এ সংসার ছেড়েছুড়ে কোথাও তো তুমি আর পালাতে পারো না।
তবে কেন ক্ষয়ে যায় ধুলোবালি হাড়মাখা খোয়াই কোপাই?
পায়ে পায়ে তিরচিহ্ন দুটি মন রক্ত-দলা ছাই—।
গেঁথে দেয় সব দিক কে-ঘর ঘরনি, তুমি আলো
যেদিকে তাকাও ওই—কী দেখেছ দাঁড়িয়ে হাঁ-করে
জীবন একটাই মাত্র ভালো করে বেঁচে থাকা ভালো।


কেতাব-ই’র মুদ্রিত বই,ই-বই এবং ব্লগজিন বিভাগের লেখালিখির নিয়মিত খোঁজখবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন


এই ব্লগজিনে প্রকাশিত সমস্ত লেখার বক্তব্য লেখকের নিজস্ব।

লেখক

সুপ্রভাত মুখোপাধ্যায়ের জন্ম ১৪ই জ্যৈষ্ঠ ১৩৭৬, চাঁদপুরে; কোপাই নদীর তীরে মাতুলালয়। বড়ো হয়ে ওঠা পাহাড়পুর বক্রেশ্বর নদীর তীরে পিতৃভূমিতে। তারপর থেকে ৪১ বছর স্থায়ীভাবে আমোদপুর বীরভূমের বাসিন্দা। কর্মসূত্রে বাবা বিধান সরণিতে ছিলেন, সেখানেও কুড়ি বছর যাওয়া-আসা, সেসব নিবিড় সম্পর্কের দিন! প্রকাশিত কবিতার বই—পোস্ট কার্ড (সিউড়ি বীরভূম থেকে প্রকাশিত), ছায়াছবির গান কৃষিকতার আসর (আনন্দ পাবলিশার্স), ধুলোর কথা মাটিই শুধু জানে (ধ্যানবিন্দু), এইটুকু, মাটির কবিতা (বান্ধবনগর থেকে শ্রেষ্ঠ কবিতা-র সঙ্গে যুক্ত করে প্রকাশিত হয়েছে), শ্রেষ্ঠ কবিতা (বান্ধবনগর)।

অন্যান্য লেখা