শুভময় সরকার
স্কুল জীবনে টুকটাক লিখতেন। আশির দশকের মাঝামাঝি নিয়মিত কবিতা লেখার শুরু। নয়ের দশকের শেষদিক থেকে ক্রমশ গল্পের দুনিয়ায় ঝুঁকে গেলেন। গল্পকার হিসেবে পরিচিতি উত্তরোত্তর বৃদ্ধি পেল। ‘মল্লার’ পত্রিকা সম্পাদনা শুরু করলেন। অধুনা ‘মল্লার’ লিটল ম্যাগাজিন-দুনিয়ায় অনিবার্য একটি নাম।
শিলিগুড়িতেই স্থায়ী বাস এখন। কর্মস্থল শিলিগুড়িতে। উত্তর-পূর্ব ভারত তো বটেই, জলপাইগুড়িতে একটা বড়ো সময় কেটেছে তাঁর। কলকাতার অলিগলিপথে ঘুরে বেড়িয়েছেন পড়াশোনার ফাঁকে। ‘পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’র পক্ষ থেকে সম্মানিত হয়েছেন। ‘সাহিত্য অকাদেমি’ থেকে পেয়েছেন ট্রাভেলগ্রান্ট। এপার বাংলা, ওপার বাংলার বিভিন্ন অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন লেখক এবং সম্পাদক হিসেবে।
গল্প, কবিতা ছাড়াও সংবাদপত্র ও সাময়িকীতে ফিচার, প্রবন্ধ লিখেছেন প্রচুর। এখনও নিয়মিত লেখেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা একাধিক।